সোমবার ১৬ নভেম্বর ২০২৬ - ১৬:০৯
বাংলাদেশের সাতক্ষীরার নূরনগরে পবিত্র আইয়ামে ফাতেমিয়া উপলক্ষে শোক মজলিস ও শোক পদযাত্রা অনুষ্ঠিত

সাতক্ষীরার নূরনগরে পবিত্র আইয়ামে ফাতেমিয়া উপলক্ষে হযরত ফাতিমা যাহরা (সা.আ.)-এর শাহাদাত স্মরণে এক শোক মজলিস অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ এ আয়োজনে ভারত থেকে আগত বিশিষ্ট আলেম মাওলানা মুনির আব্বাস নাজাফি ও ‘সত্যের পথে’ পত্রিকার সম্পাদক শেখ মুস্তাক আহমদসহ বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশের সাতক্ষীরা জেলার নূরনগরে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র আইয়ামে ফাতেমিয়া উপলক্ষে এক শোক মজলিস অনুষ্ঠিত হয়। হযরত ফাতিমা যাহরা (সা. আ.)-এর শাহাদাত স্মরণে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় ধর্মপ্রাণ নারী-পুরুষের পাশাপাশি ভারত থেকে আগত বিশিষ্ট আলেম ও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ভারত থেকে আগত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মওলানা মুনির আব্বাস নাজাফি (হলদিয়া, পূর্ব মেদিনীপুর, ভারত) এবং ‘সত্যের পথে’ পত্রিকার সম্পাদক শেখ মুস্তাক আহমদ (ভারত)।

বাংলাদেশের সাতক্ষীরার নূরনগরে পবিত্র আইয়ামে ফাতেমিয়া উপলক্ষে শোক মজলিস ও শোক পদযাত্রা অনুষ্ঠিত

এছাড়াও অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন রেডিও তেহরান বাংলা বিভাগের সম্মানিত মওলানা আবু সাঈদ সাহেব এবং নূরনগর হাবিবপুর শিয়া মসজিদের পেশ ইমাম মওলানা সাজেদুল ইসলাম।

সমগ্র অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে পরিচালনা করেন জনাব আলম রওশন পাঞ্জতনি সাহেব।

বাংলাদেশের সাতক্ষীরার নূরনগরে পবিত্র আইয়ামে ফাতেমিয়া উপলক্ষে শোক মজলিস ও শোক পদযাত্রা অনুষ্ঠিত

শোক মজলিসের সমাপ্তিতে এক আবেগঘন দৃশ্যের অবতারণা হয়। প্রায় তিন শতাধিক নারী-পুরুষ হাতে জ্বলন্ত মোমবাতি নিয়ে একটি শোক পদযাত্রায় অংশগ্রহণ করেন। পদযাত্রার মাধ্যমে তাঁরা হযরত ফাতিমা যাহরা (সা. আ.)-এর পবিত্র স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর শোকাবহ শাহাদাতের ঘটনাকে স্মরণ করেন।

বাংলাদেশের সাতক্ষীরার নূরনগরে পবিত্র আইয়ামে ফাতেমিয়া উপলক্ষে শোক মজলিস ও শোক পদযাত্রা অনুষ্ঠিত

নূরনগরের এই আয়োজন পবিত্র আহলে বাইত (আ.)-এর প্রতি মানুষের ভালোবাসা, শ্রদ্ধা ও শোকাবেগের এক সুন্দর বহিঃপ্রকাশ হয়ে ওঠে।

প্রতিবেদনে: শেখ মুস্তাক আহমদ

ভারত, পশ্চিমবঙ্গ

বাংলাদেশের সাতক্ষীরার নূরনগরে পবিত্র আইয়ামে ফাতেমিয়া উপলক্ষে শোক মজলিস ও শোক পদযাত্রা অনুষ্ঠিত

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha